1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:33 am
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

আরএমপি ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১।

Reporter Name
  • Update Time : Saturday, October 10, 2020,
  • 228 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীর গোয়েন্দা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মতিহার বিনোদপুর বাজারে শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে আরএমপি ডিবি পুলিশ। শনিবার বিকেলে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস।

বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী মহানগর এলাকায় মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষ্যে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মতিহার বিনোদপুর বাজারে হানিফ/শ্যামলী বাস টিকিট কাউন্টার এর সামনে থেকে পাচার করার উদ্দেশ্যে ইজিবাইকের মধ্যে সিগারেটের খালি কার্টুনে খাঁকী রংয়ের কাগজের মধ্যে সাদা রংয়ের কসটেপ দ্বারা প্যাকেট আকারে মোড়ানো অভিনব কায়দায় রক্ষিত ০৬ টি প্যাকেটের সর্বমোট একশত বোতল ভারতীয় তৈরি বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ মোঃ আনাস আলী (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আনাস আলী মতিহার ডাঁশমারী চরসাতবাড়ীয়া এলাকার নুর ইসলামের ছেলে। সে র্দীঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে।

এ সংক্রান্তে মতিহার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। নগরীতে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট