1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 1:46 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

বরিশাল ভারে আইজিবি অনৈতিক কাজের জন্য জেলে।

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2020,
  • 221 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালে যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে শামসুল হক নামে এক আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মারুফ আহমেদ ওই আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তার আগে ঘটনার শিকার যুবক (২৪) আইনজীবী শামসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করলে শনিবার রাতে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, নগরীর কাউনিয়া প্রথম গলির বাসিন্দা এক যুবক তাকে বলৎকারের অভিযোগে অ্যাডভোকেট শামসুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে ওই যুবক তৃতীয় লিঙ্গ গোত্রভুক্ত হিসাবে সকলের কাছে পরিচিত। তবে যুবকটি পুলিশের কাছে দাবি করেছে, সে তৃতীয় লিঙ্গের নয়, ওই গোত্রের সঙ্গে তার চলাফেরা রয়েছে।

রাজীবের করা অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, আইনজীবী শামসুল হক গত ৮ মাস যাবত ওই যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্ক করে আসছে। এর ভিডিও চিত্রও ওই যুবক পুলিশের কাছে দিয়েছে। রোববার রাতে মামলা গ্রহণের পরপরই আইনজীবী শামসুল হককে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, অভিযোগকারী যুবককে মেডিকেল পরীক্ষার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

আদালতের নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ পরিদর্শক খোকন চন্দ্র জানান, বিচারক মারুফ আহমেদ আইনজীবী শামসুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম জানান, অ্যাডভোকেট শামসুল হক সমিতির সিনিয়র সদস্য। তবে তার ব্যক্তিগত কোন ভুল-ত্রুটির দায় জেলা আইনজীবী সমিতি নেবে না

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট