1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 10:16 am
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী।

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2020,
  • 208 Time View

খুলনা ১১ অক্টোবর ২০২০,
এইচ এম সাগর (হিরামন) ->>

‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হওয়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ (রবিবার) সকালে খুলনা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়।
সমাপনীতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জীবনের জন্য প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশনের এ্যাডভোকেসি ও টেনিং অফিসার অনিদিতা বিশ^াস, শিশু শিক্ষার্থী আয়শা সিদ্দিকা প্রমুখ। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। অতিথিরা বলেন, শিশুদের সাথে সহনীয় আচরণ করতে হবে। শিশুরা আগামীতে দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে। শিশুদের জন্য যে অধিকার গুলো রয়েছে তা নিশ্চিত করা গেলে সমাজ থেকে অবক্ষয় দূর হবে। সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে তা অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিশুর স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে অভিভাবকসহ সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান অতিথিরা।পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জীবনের জন্য প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট