1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 5:14 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

পাবনার বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন পৌর মেয়র দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2020,
  • 234 Time View

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে লাঞ্ছিত করলেল পৌর মেয়র আব্দুল বাতেন পাবনার বেড়ায় উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত করেছেন পৌর মেয়র আব্দুল বাতেন। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।
ঘটনার বিস্তারিত উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদসহ ঘটনাস্থলে উপস্থিত একাধিক জনপ্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন উপজেলার কাজিরহাট ও নগরবাড়ি ঘাট ইজারা সংক্রান্ত একটি লিখিত রেজুলেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকীকে অনুমোদনের জন্য চাপ প্রয়োগ করেন। বিষয়টি নীতিমালা বহির্ভূত হওয়ায় ইউএনও তা অনুমোদনে অস্বীকৃতি জানালে মেয়র বাতেন তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ পেয়েছি। আমরা এ ব্যাপারে সরকারের ঊর্দ্ধতন মহলে জানিয়েছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত একাধিক জনপ্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা কাজিরহাট ও নগরবাড়ি ঘাট সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ভাবে উপজেলা পরিষদের নিয়ন্ত্রণে দেওয়ার একটি লিখিত সিদ্ধান্তের রেজুলেশন অনুমোদন দিতে বেড়া পৌর সভার মেয়র আব্দুল বাতেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চাপ প্রয়োগ করেন। বিষয়টি মেয়রের এখতিয়ার বহির্ভূত এবং বিধিসম্মত নয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তা অনুমোদন সম্ভব নয় জানান।
এ সময় বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গালিগালাজ করতে শুরু করেন। এক পর্যায়ে চেয়ার থেকে উঠে গিয়ে তাকে ধাক্কা দিয়ে মারতে উদ্যত হলে সভায় উপস্থিত অন্যান্যরা তাকে থামানোর চেষ্টা করেন।

পরে সভাটি পন্ড হয়ে যায় এবং ওই সভায় উপস্থিত সবাই হতভম্ব হয়ে পড়েন। এ ঘটনায় জেলা প্রশাসন ও সকল কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এর চাইতে বেশি কিছু আর বলতে পারছি না বলেও তিনি জানান।

এ বিষয়টি নিয়ে কথা বলতে বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
সভায় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহ, জাতসাকিনী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু, রুপপুর ইউপি চেয়ারম্যান উজ্জল হোসেন, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেমসহ উপজেলা সকল সরকারি দপ্তর প্রধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট