1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 3:27 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

তুরস্কে মদ পানে ৪৪ জনের মৃত্যু।

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2020,
  • 204 Time View

তুরস্ক প্রতিনিধি

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০,
তুরস্কে মদ পানের পর বিষক্রিয়ায় কমপক্ষে ৪৪ জন মারা গেছেন। গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন প্রান্তে মদ্যপানে এই মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি। টিআরটি জানায়, অবৈধ উপায়ে বাসায় তৈরি মদপানে প্রথম মৃত্যু ঘটে দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে। মদপানের পর বিষক্রিয়ায় গত শুক্রবার এই অঞ্চলে মারা যান ১৮ জন। আরও সাতটি প্রদেশের বিভিন্ন এলাকায় বাকিদের মৃত্যু হয়। তুরস্কের ইসলামপন্থী ক্ষমতাসীন একে পার্টি দেশটিতে মদের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে। এতে ব্যাপক জনপ্রিয় মৌরির স্বাদযুক্ত পানীয় রাকির ওপর গত এক দশকে ৪৪৩ শতাংশ ও বিয়ারে ৩৬৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে। ৭০ ঘন-সেন্টিমিটারের একটি রাকির বোতলের দাম প্রায় ২২ মার্কিন ডলার; এর ওপর শুল্ক আরোপ করা হয়েছে প্রকৃত মূল্যের চেয়ে ২৩৪ শতাংশ বেশি। এর ফলে লোকজন বাসায় অবৈধ উপায়ে তৈরি মদের দিকে ঝুঁকছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট