রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

নড়াইলে ৯০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

 

 

নড়াইল প্রতিনিধি:

মোঃ শওকত আলী

 

নড়াইল সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

রোববার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রাজু শেখ (৩৬) ও রিক্তা খাতুন (৩০)। রাজু শেখ কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. ইউসুফ শেখের ছেলে এবং রিক্তা খাতুন সমেরুখোলা গ্রামের মৃত বাবুল মোল্যার মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল বেতবাড়িয়া গ্রামের নাজিম ফকিরের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির ভাড়া বাসায় অবস্থানরত রাজু শেখ ও রিক্তা খাতুনকে আটক করে তাদের কক্ষ তল্লাশি করা হয়। এ সময় ৯০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews