1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 5:13 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

ঝালকাঠিতে ইপটিজিং মামলার আসামী এখন জেলে।

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2020,
  • 379 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

ঝালকাঠিতে স্বর্ণকিশোরী খেতাবপ্রাপ্ত সরকারি মহিলা কলেজ শিক্ষার্থী নাসরিন আক্তার সারার ওপর হামলা ও ইভটিজিং মামলার আসামী জুবায়ের আদনানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমার্পণ করে জামিনের আবেদন করলে বিচারক এ.এস.এম তারেক শামস জামিন আবেদন নামঞ্জুর করে জুবায়েরকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

 

মামলার বিবরণে জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বসবাসকারী ও জুবায়ের আদনান বেশ কিছু দিন ধরে নাসরীন আক্তার সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় জুবায়ের তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে গত ২ অক্টোবর দুপুরে কিশোরীর বড় বোনের বাসায় গিয়ে অতর্কিত হামলা চালিয়ে চর-থাপ্পর মেরে পালিয়ে যায়। এ ঘটনায় নাসরিন আক্তার সারা নিজে বাদী হয়ে ওই দিনই জুবায়ের আদনানকে আসামী করে থানায় মামলা করে। এ ঘটনায় জুবায়ের আদনাকে গ্রেফতারের দাবিতে নাসরীন আক্তার সারা গত ৮ অক্টোবর ঝালকাঠি সদর থানার সামনে অবস্থান নেয়। পরে পুলিশ আসমীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে অনশন তুলে নেয়।

 

অন্যদিকে জুবায়ের আদনান এর পিতা বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেমের নামে জুবায়ের আদনানের কাছ থেকে নগদ অর্ধলক্ষ টাকা হাতিয়ে নেয়া, চুরি-মোবাইল ছিনতাই, প্রতারণা-আত্মসাৎ, হাত-পা-মুখ বেধে নির্যাতন, সাদা স্টাম্পে, জোরপূর্বক স্বাক্ষর আদায়সহ বিভিন্ন অভিযোগে একটি মামলা দায়ের করেছে। মামলায় প্রেমিকা নাসরিন আক্তার সারা (১৯) প্রধান আসামী এবং বড় বোন বিউটি পারলারের কর্মী আখিনুর আক্তার অনিক (২১), কবির হোসেন (২৬) ও ভগ্নিপতি মেহেদী হাসান বাবুসহ (৩০) ৪জনকে আসামী করা হয়েছে।

 

ওই মামলাটি আদালতের নির্দেশে তদন্ত করছেন সদর থানা পুলিশ, জানিয়েছেন বাদীর আইনজীবী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট