মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় শাড়ির আড়ালে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, বিদেশি মদসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার মাদক ও ডিভাইস আসক্তি থেকে তরুণদের বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: সারওয়াত সিরাজ শুক্লা কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ সালথায় ২০ লিটার মদসহ আটক ১ রূপসায় শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ন্যাপকিন ও গাছের চারা বিতরণ।  নড়াইলে ৯০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার গাজীপুরে সদর মেট্রো থানা পুলিশের অভিযানে ৩০০ ইয়াবাসহ আটক এক মাদক ব্যবসায়ী  কালিহাতীতে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষয়ক্ষতি সাড়ে ১৬ লাখ টাকা ১৭ কনসালটেন্টসহ ১৩০ পদ খালি পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে, চিকিৎসাসেবা স্থবির গাজীপুরে এ্যাবের বৃক্ষরোপণ কর্মসূচি/  পরিবেশ রক্ষায় সবাইকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রূপসায় শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ন্যাপকিন ও গাছের চারা বিতরণ। 

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসায় ২০২৬-২৭ অর্থবছরে উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান,খেলার মাঠ ও ক্লাবে খেলাধুলার প্রসার এবং মাধ্যমিক বিদ্যালয়ের কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিন,ফুটবল ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান আজ ২৪-শে আগষ্ট (সোমবার) দুপুরে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি কিশোর-কিশোরীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে, তাই শিক্ষার্থীদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে। তিনি আরও বলেন কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা ও মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। অনেক কিশোরী এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহায়তার অভাবে সমস্যার মুখোমুখি হয়। স্যানিটারি ন্যাপকিন বিতরণের পাশাপাশি তাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে হবে। কিশোরীরা যেন বিদ্যালয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সম্মানজনক পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে, সেটি নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এসময় তিনি পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন,শুধু গাছের চারা বিতরণ করলেই হবে না, এগুলো রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। খেলাধুলা, মাদকবিরোধী সচেতনতা, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ রক্ষার সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হায়দার আলী, মনিরুজ্জামান, কৃষ্ণ পদ রায়, সরোজ কুমার হালদার, যশোমন্ত ধর, অমলনাথ শিকদার, মাওলানা শফিউদ্দিন নেছারী, বিউটি পারভিন, চাঁদ সুলতানা, মধু আজিজা সুলতানা, মধু মঙ্গল মল্লিক, দীপ্তিশ্বর বিশ্বাস, লক্ষন কুমার সাহা, বেল্লাল হোসেন, ক্রীড়া শিক্ষক আঃ রহমান, বিপ্লব সরদার, আঃ কাদের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে রূপসা উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ২টি করে ফুটবল, মোট ৪ হাজার ৭০০টি স্যানিটারি ন্যাপকিন এবং ১ হাজার ৬০০টি গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews