1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 5:06 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

রাজশাহী সিটিতে দুই রঙের অটোরিকশা চলাচল শুরু ১ নভেম্বর থেকে।

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2020,
  • 209 Time View

রাজশাহী প্রতিনিধি:

মহানগরীতে যানজট নিরসনে চলমান অটোরিক্সা, চার্জার রিক্সা সমূহ শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত নীতিমালা পুনরায় বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে নগরীতে দুই শিফটে দুই রঙের অটোরিক্সা চলাচল শুরু হবে।

বুধবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অটোরিক্স, চার্জার রিক্স ও চালক লাইসেন্স নবায়ন করা হবে। আগামীকাল ১৫ অক্টোবর থেকে নিবন্ধনবিহীন অটোরিক্স ও চার্জার রিক্সর বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে সিটি কর্পোরেশন। এজন্য অটোরিক্স, চার্জার রিক্স ও চালকদের লাইসেন্স সাথে রেখে প্রদর্শন করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া অটোরিক্সার চাকা দিয়ে চার্জার অটোরিক্সা তৈরি অথবা ১৪ সেন্টিমিটারের ঊর্ধ্বে চাকা ব্যবহার থেকে কারখানা মালিকদের বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় কারাখানা মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, আরএমপির সিনিয়র ট্রাফিক ইন্সপেক্টর মোফাখখারুল ইসলাম, সহকারী প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারা দিল, পরিদর্শক (যানবাহন) সাইদুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক রিমন শেখ, রাজশাহী মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ মোঃ লিয়াকত আলী, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট