1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 6:41 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

বানারিপাড়া উপজেলা নির্বাহি অফিসার সেখ আব্দুল্লাহ সাদীদ বলেন একটি ডিমওয়ালা মা ইলিশ লাখো ইলিশের জন্ম দেয়।

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2020,
  • 251 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ সময়ে ডিমওয়ালা মা ইলিশ শিকারের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান ঘোষণা করেছেন। নিষেধাজ্ঞা চলাকালীণ সময়ে যারা সন্ধ্যা ও এর শাখা নদীতে ইলিশ শিকারের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন একটি ‘ডিমওয়ালা’ মা ইলিশ লাখো ইলিশের জন্ম দেয়। দেশের আমিষের চাহিদা পূরণের পরেও ইলিশ বিদেশে রপ্তানী করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি।গত কয়েক বছর ধরে প্রজনন মৌসুমে ইলিশ নিধন বন্ধ থাকায় সাম্প্রতিক সময়ে ইলিশের উৎপাদন সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ অর্জন ধরে রাখতে সবাইকে লোভের উর্ধ্বে ওঠে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় ভূমিকা রাখতে হবে। এ ব্যপারে তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন। এ প্রসঙ্গে তিনি আরও জানান নিষেধাজ্ঞা চলাকালীণ সময়ে নদীতে শুধু ইলিশই নয় সকল প্রকার মাছ শিকার,বিক্রয়-ক্রয়,বহন ও মজুদও নিষিদ্ধ। এর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত প্রজননক্ষম সময়ে ইলিশ শিকার বন্ধে জেলে ও স্থানীয়দের সচেতন করার জন্য ইতোমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে উপজেলার চাখার,সদর ও সৈয়দকাঠি ইউনিয়নে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম প্রধান অতিথি ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট