1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:18 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

হবিগঞ্জে দৈনিক প্রভাকর পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বানিয়াচঙ্গে মানববন্ধন।

Reporter Name
  • Update Time : Friday, October 16, 2020,
  • 202 Time View

এইচ অার রুবেল : হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকরের সম্পাদক আব্দুল হালীম, ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ ও প্রতিবেদক শেখ শাহাউর রহমান বেলারের বিরুদ্ধে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন কর্তক মিথ্যা মানহানির মামলা দায়েরের প্রতিবাদে বানিয়াচংয়ে মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বানিয়াচং শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কণ্ঠ’র প্রতিনিধি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা চ্যানেল এস এর প্রতিনিধি মোশাররফ হোসাইন, প্রেসক্লাবের ২০২১-২২ সেশনের সভাপতি দি ডেইলি ট্রাইব্যুনালের স্টাফ রিপোর্টার ইমদাদুল হোসেন খান, দৈনিক বাংলাদেশ সময় এর প্রতিনিধি পিয়ানুর আহমেদ হাসান, দৈনিক প্রভাকর’র স্টাফ রিপোর্টার আজমল হোসেন খান ও দৈনিক প্রভাকর’ও বানিয়াচং উপজেলা প্রতিনিধি মুক্তাদির হাসান সেবুল।

মানববন্ধনে বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিলসহ সদস্যবৃন্দ, বিডি ক্লিনের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট