1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 11:42 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

দুর্গাপুরে বিট পুলিশিং সমাবেশ।

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2020,
  • 202 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের ১ নং বিটের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা ও নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম।

সমাবেশে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে করণীয় সম্পর্কে অতিথিদের পাশাপাশি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, থানার উপ পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম, কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজের প্রভাষক শারমিন আহমেদ পলি ও শিক্ষার্থী ফারজানা আহমেদ মনিষা।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলরবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, থানা পুলিশের অন্যান্য অফিসার বৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী।

এদিকে, সারা দেশের ন্যায় একই সাথে দুর্গাপুর থানা এলাকার অন্যান্য ৯ টি বিটেও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট