1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 25, 2026, 1:31 am
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

বাগমারায় ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের মতবিনিময়

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2020,
  • 301 Time View

রাজশাহী প্রতিনিধি

আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সাথে ভাবানীগঞ্জ পৌর মহিলা লীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবীর সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান আসলাম আলী আসকান, কাউন্সিলর হাচেন আলী, জেলা পরিষদ সদস্য নারগিস বেগম, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন সহ উপজেলা, ইউনিয়ন এবং ভবানীগঞ্জ পৌর আ’লীগ, মহিলালীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

আসন্ন পৌর নির্বাচনে উপজেলা আ’লীগ মনোনীত প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডলকে বিজয়ী করার লক্ষ্যে একতাবদ্ধ হয় সবাই। দেশের অর্ধেক জনসংখ্যা মহিলা, তাদের বাদ দিয়ে কোন উন্নয়ন কারো একার পক্ষে সম্ভব না। তাই পৌর নির্বাচনে আব্দুল মালেক মন্ডলের পক্ষে মহিলা লীগের নেতৃবৃন্দকে কাজ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনিুষ্ঠিত হয়।

গত নির্বাচনে আব্দুল মালেক মন্ডল বিজয়ের পর থেকে পৌরবাসীর জীবনমান উন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে চলেছেন। তার এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও তাকে বিজয়ী করতে হবে। বিগত সময়ে ভবানীগঞ্জ পৌরসভায় দৃশ্যমান কোন উন্নয়ন চোখে পড়েনি। মালেক মন্ডলের সময়ে ব্যাপক উন্নয়ন সংগঠিত হচ্ছে। তাই দলমত নির্বিশেষে মালেক মন্ডল কে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন এমপি এনামুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট