1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 10:47 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

অপরাধ দমনে বিট পুলিশিং অগ্রণী ভূমিকা রাখবে : ডি আইজি

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2020,
  • 211 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়ন পরিষদ, কেশরহাট পৌরসভা বিট পুলিশের এর আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।রাজশাহী জেলা পুলিশ সুপার এ বিএম মাসুদ হোসেনের বিপিএম (বার) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ এর ডি আইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম তিনি তাঁর বক্তব্যে বলেছেন পুলিশ ও মানুষের সম্পর্ক সুদৃঢ় করতেই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।

অপরাধ প্রবণতা ও মাদক রোধে এই বিট পুলিশং অগ্রণী ভূমিকা রাখবে। সমাজের প্রত্যেককে সঙ্গে নিয়ে বিট পুলিশিংয়ের কাজ তরান্বিত করতে হবে আরো বলেন, সন্ত্রাসী যে কেউ হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীরা কেউ ছাড় পাবে না। থানার দালার ও ফিটিংবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কেউ ফিটিং করে মানুষকে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করলে তার কোন ছাড় হবে না। এক্ষেত্রে পুলিশও যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমাদের সবাইকে ভাল থাকতে হবে। মাদক নির্মুল করতে হবে। এজন্য পুলিশের পাশাপাশি সাধারন মানুষকেও এগিয়ে আসতে হবে। যোগ্য সন্তান তৈরী করতে হলে মাদক থেকে দুরে রাখতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকদের খেয়াল রাখতে হবে। সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন,সহকারী কমিশনার (ভূমি) জাহিদ বিন কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, যুগ্ম সম্পাদক পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসনও অপরাধ)মাহমুদুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার ( জেলা বিশেষ শাখা) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, পুলিশ সুপার সদন সার্কেল সুমন দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল ও ভাইস চেয়ারম্যান সানজীদা রহমান রিক্তা, অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ পুলিশ পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান।

সমাবেশে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে করণীয় সম্পর্কে অতিথিদের পাশাপাশি অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন হিন্দু বৌদ্ধ খিস্টান পরিষদ এর সভাপতি দিলীপ কুমার সরকার তপন, ইউপি চেয়ারম্যান আলমোমিন শাহ গাবরু, স্কুল ও কলেজ শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফারজানা লাকি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলরবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, থানা পুলিশের অন্যান্য অফিসার বৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট