1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:06 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে আলুর দাম নিয়ন্ত্রনে রাখতে ব্রম্যমান আদালতের অভিযান।

Reporter Name
  • Update Time : Saturday, October 17, 2020,
  • 223 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশাল নগরের পোর্ট রোড ও পেঁয়াজ পট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।
 
জানা গেছে, গত ৭ অক্টোবরে কৃষি বিপণন অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে আলুর সর্বোচ্চ বিক্রয় মূল্য (পাইকারি- কেজি প্রতি ২৫ টাকা, খুচরা- কেজি প্রতি ৩০ টাকা) নির্ধারণ করে দিলেও বরিশালের পাইকারি বাজারে তা মানা হচ্ছে না, এর প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতেও।  
বাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি পাইকারি ৩৫-৪০ টাকা এবং খুচরা ৫০-৫৫ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। আলুর উর্ধ্বমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান নগরের পোর্ট রোড ও পেঁয়াজ পট্টি এলাকায় আলুর পাইকারি বাজার মনিটরিং করেন এবং সকলকে সরকারি নির্দেশনা মেনে আলু বিক্রি করার নির্দেশনা দেন।  
এ সময় পেঁয়াজ পট্টি এলাকায় মোল্লা ট্রেডার্স ও পায়েল এন্টারপ্রাইজ নামক দুটো পাইকারি আলু বিক্রির দোকানকে অধিক মূল্যে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
পরে বাজার কমিটির সাধারণ সম্পাদক দুলাল মোল্লা ও অন্যান্য পাইকারদের সঙ্গে আলোচনাকালে তাদেরকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে আলু বিক্রির নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।  
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পেঁয়াজের মতো আলুর বাজারে কোন সিন্ডিকেট বা অস্থিতিশীল পরিস্থিতি রুখতে জেলা প্রশাসন সর্বোচ্চ নজরদাঁড়ি রাখবে।
আর জনস্বার্থে এ অভিযানও অব্যাহত থাকবে।
অভিযানে জেলা বাজার মনিটরিং কর্মকর্তা হাসান সারোয়ারসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট