1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:15 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নগরিতে গরুতে গাছ খাওয়ার অভিযোগে গৃহ বধুকে মারধর।

Reporter Name
  • Update Time : Sunday, October 18, 2020,
  • 225 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল নগরীর ২২নং ওয়ার্ড জিয়া সড়ক এলাকায় শনিবার দুপুরে গরুতে কৃষি গাছ খাওয়ায় জিয়া সড়ক এলাকার স্থানীয় এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।তাকে আহত অবস্থায় স্থানীয় ভাবে প্রথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।তিনি জিয়া সড়ক এলাকার ইছহাক হাওলাদার(লাল্টু)র স্ত্রী। এ বিষয়ে ভুক্তভোগীর গৃহবধূর স্বামী কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেছে।

আহত ও অভিযোগ সুত্রে জানাগেছে,ইছহাক হাওলাদারের স্ত্রী সুখি বেগম(৫৫) প্রতিদিনের ন্যায় শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে জিয়া সড়ক এলাকার শিয়ালী বাড়িন নামক স্থানে গরুকে ঘাষ খাওয়াতে গেলে একই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে কামাল হোসেন (৪৫) এর লাউ গাছ গরুতে খাওয়ার অভিযোগ তুলে প্রথমে গরুটিকে পাশবিক নির্যাতন চালায় পরবর্তীতে নির্যাতনে বাধা প্রদান করলে সুখি বেগমের উপর হামলা চালায় বলে অভিযোগে উল্ল্যেখ করা হয়।এঘটনার পর পরই ২২নং ওয়ার্ড এলাকার বিট পুলিশিং এর দায়িত্বে থাকা এ এস আই জুয়েল হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালী মডেল থানায় প্রকৃত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এবিষয়ে আহত গৃহবধূর ছেলে মোঃ রাব্বি জানান, আমরা থানায় অভিযোগ দ্বায়ের করেছি। এখন সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে সঠিক বিচার করবে পুলিশ এটাই আমাদের চাওয়া।তিনি আরো বলেন,আমরা থানায় যাওয়ার আগেই কামালের লোকজন থানায় তার জন্য সুপারিশ করে রেখেছে। যাতে করে আমরা অভিযোগ দ্বায়ের করতে না পারি।

এমনকি এলাকার কিছু গন্যমান্য ব্যাক্তিরাও অভিযুক্ত কামালের পক্ষ নিয়ে মামলা না করে মীমাংসা করার জন্য একাধিকবার আমাদের সাথে যোগাযোগ করেছে। এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচারজ মোঃ নুরুল ইসলাম জানান, গৃহবধূকে মারধোর করার একটি অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে অপরাধীকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট