বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার সালথায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে সংঘর্ষে আহত-১০, বাড়িঘর ভাংচুর রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ ইস্টার্ন হাউজিংয়ে দুই ভবনের মালিককে কারণ দর্শানোর নোটিশ দিলেও করা হয়নি তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রাজধানীতে এএসআই ও তার সহযোগী ‎৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ‎ সালথায় আফছার মাতুব্বর ও বশির মাতুব্বরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহজালাল বিমানবন্দর এলাকায় ৪০ ভবঘুরে ও ভিক্ষুক আটক ভারতীয় শাড়ির আড়ালে ৫ কেজি ৪০ গ্রাম কুশ, বিদেশি মদসহ দুই ভারতীয় নাগরিক গ্রেপ্তার মাদক ও ডিভাইস আসক্তি থেকে তরুণদের বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: সারওয়াত সিরাজ শুক্লা কালিহাতীতে কারখানা বন্ধের হুমকি, চাঁদা না দিলে আগুন দেওয়ার অভিযোগ সালথায় ২০ লিটার মদসহ আটক ১

সালথায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সহযোগী সংগঠন কৃষকলীগের উপজেলা সাধারণ সম্পাদক মো. আমিন খন্দকার (৪৬) কে গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মোন্তারমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

মো. আমিন খন্দকার ঐ এলাকার মৃত হাসান আলী খন্দকারের পুত্র। এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি নিজের ফেসবুক একাউন্ট থেকে পোষ্ট করে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন তিনি। পোষ্টে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ বা তার কোন সহযোগী সংগঠনের সাথে রাজনৈতিক সমপৃক্ততা নাই বলে জানান।

 

গতকাল মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়বাংরাইল এলাকায় স্থানীয় বকুল মোল্যা ও মিশরু মিয়ার সমর্থকদের মাঝে জমিজমা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। দফা দফায় চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয় এবং ৮/১০ বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামি আমিন খন্দকার।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘বুধবার সকালে অভিযান চালিয়ে কৃষকলীগ নেতা আমিন খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি ছিলেন তিনি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews