1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 10:45 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মৎস্য অভিযানে ভ্রাম্যমান মোবাইল কোর্টের ১৫ হাজার মিটার কারেন্ট জাল জদ্ব।

Reporter Name
  • Update Time : Sunday, October 18, 2020,
  • 218 Time View

বিধান কুমার বিশ্বাস। রাজবাড়ী জেলা প্রতিনিধি

১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় নিষিদ্ধ।

এ কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৮ অক্টোবর ২০২০ খ্রি. তারিখ ভোর হতে রাজবাড়ী জেলার অন্তর্গত পদ্মা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০’ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় প্রায় ১৫,০০০ মিটার, যার মূল্য প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।

নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ আহরণ করার অপরাধে ৯ জন জেলের প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। এ অভিযানে আরও অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, রাজবাড়ী সদর উপজেলার পুলিশ সদস্য বৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সকল অভিযানের মাধ্যমে মা ইলিশ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে। সরকারি নির্দেশ অমান্য করে মৎস্য আহরণকারী সকল প্রকার নৌকা, ট্রলার ও জাল বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি রাজবাড়ী জেলার সকল বরফকল বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ নির্দেশের ব্যত্যয় দেখা গেলে তার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট