1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 11:37 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে দুস্থ শিক্ষার্থীদের কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন।

Reporter Name
  • Update Time : Sunday, October 18, 2020,
  • 215 Time View

মোঃ রনি আহমেদ রাজু মাগুরা জেলা প্রতিনিধি।

মাগুরার শ্রীপুরে ‘দুস্থ শিক্ষার্থীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পেশাভিত্তিক কম্পিউটার আইটি প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

১৮ অক্টোবর রবিবার বিকালে উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরের জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসাইন প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

আশা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি সহকারী

অধ্যাপক মুসাফির নজরুলসহ আরো অনেকে । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃওয়াসিম আকরাম।
আয়োজকরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায়

কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে ৬ মাসব্যাপী এ কম্পিউটার প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৬০ জন করে অংশ নেবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে আলাদা আলাদা সনদপত্র দেয়া হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন সুরাইয়া আফরোজ, লামিয়া আক্তার ও কৃষ্ণপদ সরকার। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট