1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 12:31 pm
Title :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

৭১ টিভি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2020,
  • 186 Time View

রাজশাহী প্রতিনিধি

একাত্তর টেলিভিশন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এর আয়োজন করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। এতে সাংবাদিক ছাড়াও প্রগতিশীল চেতনার বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব কামার উল্লাহ সরকার, দিলীপ কুমার ঘোষ।

মানবন্ধনে বক্তারা বলেন, যারা ষড়যন্ত্রের রাজনীতি করে তারাই গণমাধ্যম ভয় পায়। যারা ৫২ মানে না, ৭১ মানে না তাদেরই একাত্তর টিভি নিয়ে গাত্রদাহ। তারাই একাত্তর টিভি বয়কটের ঘোষণা দিচ্ছে। কিন্তু দেশের মানুষই ষড়যন্ত্রকারীদের বয়কট করবে। রাজনীতির জন্য তাদের সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত কেউ মেনে নেবে না। এ দেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, গণমাধ্যমকে স্বাধীনতা দিয়েই রাজনীতি করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি কাজী শাহেদ। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক তানজিমুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মামুন-অর-রশিদ, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, সিনিয়র ফটোসাংবাদিক আজাহার উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট