1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 12:29 pm
Title :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মসৃজন ঋণ বিতরন

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2020,
  • 193 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণ করা হয়েছে। নভেল করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলার নিমিত্তে অর্থনীতিতে গতিশীলতা আনয়ন কল্পে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কর্মসৃজন ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ঋণ বিতরণ করেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লী সংঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আজাহার আলী।

এসময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য আলী হাসান, ইউপি চেয়ারম্যান আসলাম আলী আসকান, কাউন্সির হাচেন আলী সহ আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠান উপজেলার বিভিন্ন এলাকার ৫১ জন নারী-পুরুষের মাঝে ২৫ লাখ ২০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট