1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 12:29 pm
Title :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

বাঘায় আগুনে পুড়ে ২ গরুর মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2020,
  • 185 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় আগুনে ঘর পুড়ে গর্ভবতী ১টি গাভীসহ ২টি গরুর মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধে আহত হয়েছে গর্ভবতী আরো ১টি গাভীসহ বাড়ির এক লোক। এতে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার । মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গ্রামের আলাউদ্দিনের গোয়াল ঘরে মশা তাড়ানোর জ¦ালানি আগুন থেকে এর সুত্রপাত ঘটে।

আলাউদ্দিন জানান, একই গোয়াল ঘরে তার দুই ছেলের ৩টি গরু রাখা ছিল। এর মধ্যে আবুল কালামের ১টি ও সেলিম উদ্দিনের ২টি। মারা গেছে একটি ষাড় ও আট মাসের গর্ভবতী ১ গাভী। গুরুতর আহত হয়েছে গর্ভবতী আরেক গাভী। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে তার ছেলে সেলিম হোসেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হওয়ায় বাড়ির অন্য ঘরগুলো ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডাঃ রোকনুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে আহত গরুকে চিকিৎসা দিয়েছি। তবে তার অবস্থা আশঙ্কজনক। বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু পরিদর্শন করেছেন। বিষয়টি উপজেলা প্রশাসককে জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট