1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 2:05 pm
Title :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

পাবনার সুজানগর মধুপুর গ্রামে শ্বশুর বাড়িতে জামাই খুন।

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2020,
  • 256 Time View

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম।

দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। পাবনার সুজানগর মধুপুর গ্রামে শ্বশুর বাড়িতে জামাই খুন রাজন হোসেন (৪৫) নামে এক জামাই নিহত হয়েছে। নিহত রাজন পাবনা সদর উপজেলার বাংলাবাজার মহল্লার আশরাফ আলীর ছেলে। গত রোববার দিবাগত রাতে উপজেলার মধুপুর গ্রামে ওই হত্যার ঘটনা ঘটে।

সুজানগর থানা পুলিশ এলাকাবাসীর বরাত দিয়ে জানায়, রোববার রাত ৮টার দিকে উক্ত রাজন মটরসাইকেলযোগে শ্বশুর বাড়ি মধুপুর গ্রামে বেড়াতে আসে। রাত ১১টার দিকে স্ত্রী কামরুন্নাহারের সাথে তার প্রচণ্ড ঝগড়া হয় এবং এক পর্যায়ে সে স্ত্রীকে মারপিট করে। এরই জের ধরে তার শ্বশুর এবং শ্যালকসহ বাড়ির অন্য সদস্যরা তাকে বেধড়ক মারপিট করলে সে মারা যায়।

এ অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে শ্বশুর কায়ুম খান এবং শ্যালক আব্দুর রাজ্জাক উক্ত রাজনকে ভ্যানযোগে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে এবং

অসুস্থতার কথা বলে তাকে ডাক্তারদের চিকিৎসা দিতে বলেন। এক পর্যায়ে ডাক্তার তাকে চিকিৎসা দিতে এলে তারা পালিয়ে যায় বলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সেলিম মোরশেদ জানান। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন বলেন এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে মারপিট দিয়ে হত্যা করা হয়েছে। তবে তদন্তকালে হত্যার বিস্তারিত তথ্য জানা যাবে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের ভ্যান চালক শামীমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট