শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসায় এমপি আজিজুল বারী হেলাল,বিএনপি গণমানুষের দল, জনগণের অধিকার আদায়ে সবসময় লড়াই-সংগ্রাম করেছে।  যশোর, মাগুরা ও নড়াইল জেলার দায়িত্বে শেখ ফরিদুল ইসলাম: মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও উন্নয়ন সমন্বয়ে নতুন দায়িত্ব গাজীপুরের জয়দেবপুর-রাজবাড়ী রোডে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফিরবে কি ফুটপাত? ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক কিশোরী উদ্ধার, মাহেন্দ্রচালকসহ দুই যুবক আটক রূপসায় বৃত্তিপ্রাপ্ত অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ।  সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে উলিপুরে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ ইঞ্জিনিয়ার মাহীন হাদী মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত সালথায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার সালথায় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে সংঘর্ষে আহত-১০, বাড়িঘর ভাংচুর

যশোর, মাগুরা ও নড়াইল জেলার দায়িত্বে শেখ ফরিদুল ইসলাম: মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও উন্নয়ন সমন্বয়ে নতুন দায়িত্ব

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি : মোঃ শওকত আলী

 

সরকারি গেজেটের মাধ্যমে যশোর, মাগুরা ও নড়াইল জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মাননীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে। তিনি সংশ্লিষ্ট তিন জেলার মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্বচ্ছতা, সুশাসন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমের সমন্বয়ে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) প্রকাশিত বাংলাদেশ গেজেটে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের কার্যক্রম আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী করতে বিভিন্ন জেলার দায়িত্ব মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বণ্টন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর, মাগুরা ও নড়াইল জেলার দায়িত্ব অর্পণ করা হয়েছে শেখ ফরিদুল ইসলামের ওপর।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জেলার প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করবেন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে প্রশাসনের জবাবদিহিতা বৃদ্ধি করাও তাঁর দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

এ দায়িত্ব পালনের মাধ্যমে যশোর, মাগুরা ও নড়াইল জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে আরও সমন্বয়, আইন-শৃঙ্খলার উন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধিতে এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews