
তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন-টুটুল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনায়, রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে, শিশু, কিশোর- কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম এর ধারাবাহিকতায়, রাজশাহীর তানোর উপজেলার ৫নং তালন্দ (ইউপি) ইউনিয়ন কমপ্লেক্স এর সামনে দেবীপুর মোড়ে পল্লী সংগীত পরিবেশন করা হয়েছে।
আজ শনিবার (২৯- আগষ্ট) বেলা ১১-৩০ মিনিট সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনায়, রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে, শিশু, কিশোর- কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর-২০২৬) জিওবি খাতের আওতায়, তানোর উপজেলার ৫নং তালন্দ (ইউপি) ইউনিয়ন কমপ্লেক্স এর সামনে দেবীপুর মোড়ে পল্লী সংগীত পরিবেশন করা হয়।
এ সময় সংগীত পরিবেশন করেন, বাংলাদেশ বেতারের পল্লী সংগীত কণ্ঠশিল্পীগণ।।