সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একদিনে শাহজালালে CIID-এর বি ও সি-শিফটের বড় অভিযান: ৬২৫ কার্টুন সিগারেট, বিপুল Whitening Serum, জর্দা ও লিকার আটক—মূল্য প্রায় ২৮ লাখ টাকা রাজধানীর মিরপুরে রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ নিউজ করার কারণে প্রতিবেদককে অফিসে এসে হত্যা ও লাশ গুমের হুমকি দিয়ে গেলেন ইস্টার্ন হাউজিংয়ের ভবন মালিক  ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া বাজারে আধিপত্যের বিরোধে হাটে হামলা- আহত ২ কটিয়াদীতে সিরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত তানোরে শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা মূলক পল্লী সংগীত পরিবেশন! চাটমোহরে প্রদীপের আলোয় পুথিপাঠের আসর হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ রূপসায় এমপি আজিজুল বারী হেলাল,বিএনপি গণমানুষের দল, জনগণের অধিকার আদায়ে সবসময় লড়াই-সংগ্রাম করেছে।  যশোর, মাগুরা ও নড়াইল জেলার দায়িত্বে শেখ ফরিদুল ইসলাম: মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও উন্নয়ন সমন্বয়ে নতুন দায়িত্ব গাজীপুরের জয়দেবপুর-রাজবাড়ী রোডে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফিরবে কি ফুটপাত? ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক কিশোরী উদ্ধার, মাহেন্দ্রচালকসহ দুই যুবক আটক

কটিয়াদীতে সিরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

সৈয়দ আলীউজ্জামান :

কটিয়াদী (কিশোরগঞ্জ)

 

কিশোরগঞ্জের কটিয়াদী তে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা উলামা বিভাগের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টায় কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ কনফারেন্সের আয়োজন করা হয়।

উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নূরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. ফয়জুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আহমদ শরিফ বিন আসাদ (চাঁদপুর), জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, ফেকামারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাসেম বিপ্লব, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাসান আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কনফারেন্সে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজে ন্যায়, মানবিকতা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা সমাজে ন্যায় ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews