1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 5:23 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শৈলকুপায় স্কুল শিক্ষককে মারধর মামলার আসামী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Saturday, November 14, 2020,
  • 208 Time View

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
ঝিনাইদহের শৈলকুপায় জাহিদুজ্জামান হিরক নামে এক স্কুল শিক্ষককে মারধর করে আহত করা মামলার প্রধান আসামী রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১২টার দিকে উপজেলার চড়িয়ারবিল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মির্জাপুর ইউনিয়নের দেবিনগর গ্রামের মৃত হারান মন্ডলের ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়,গত ১১ই নভেম্বর মির্জাপুর ইউনিয়ন ভুমি অফিসের তহসীলদার আনিছুর রহমান ১৪৪ ধারা তদন্তে করতে আসলে সেখানে সাক্ষির জন্য উপস্থিত হন স্কুল শিক্ষক জাহিদুজ্জামান হিরক।

তহসীলদার জমির দখল সম্পর্কে জানতে চাইলে স্কুল শিক্ষক হিরক জানান গত ৬০ বছর ধরে এই জমি তাদের দখলে। এ কথা বলার সাথে সাথে মোল্যাপাড়ার সরোয়ার মোল্যার ছেলে টুলু মোল্যা, বুলু মোল্যা ও ফেলু মোল্যাসহ ১০/১২ জন হামলা চালিয়ে শিক্ষককে মারধর করেন। হামলার সময় তহসীলদার পালিয়ে জীবন রক্ষা করেন।

এ ঘটনায় স্কুল শিক্ষক হিরক বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করেন। মামলা নং-১৫, তাং ১১-১১-২০২০ইং।মামলার তদন্ত কর্মকতা এসআই তরিকুল ইসলাম জানান,শিক্ষক মারধরের মামলার প্রধান আসামী রমজান চড়িয়ার বিল বাজার থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট