1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 10:45 am
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

মাদকের সাথেযুক্ত থাকলে কেউ যুবলীগ করতে পারবেনা।

Reporter Name
  • Update Time : Saturday, November 14, 2020,
  • 241 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে সোনার মানুষ তৈরি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই তিনি যুবলীগ গঠন করেছিলেন। যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন বঙ্গবন্ধুপুত্র শেখ কামাল। যার নেতৃত্বে যুবলীগের কার্যক্রম শুরু হয়েছিল। এখন প্রতিটি পাড়া-মহল্লায় যুবলীগ সুসংগঠিত।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা যুবলীগ আয়োজিত যুব সমাবেশে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার মানুষের আকাঙ্ক্ষায় গড়া যুবলীগের সঙ্গে থেকে কেউ মাদকের সঙ্গেও যুক্ত থাকবে তা হতে পারে না। যারা মাদকের সঙ্গে যুক্ত থাকবে তারা কেউই যুবলীগ করতে পারবে না।

ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর রেজাউল করীম জাকিরের সভাপতিত্বে ও যুবলীগ নেতা কামাল শরীফের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য দেন শহর যুবলীগের সভাপতি আব্দুল হক খলিফা, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু, খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স, মাইনুল ইসলাম, আবুল ফজল আজিম প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট