1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 5:22 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এনামুল ফের বাগমারা আ.লীগের সভাপতি, সম্পাদক সারওয়ার

Reporter Name
  • Update Time : Saturday, November 14, 2020,
  • 211 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ফের উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন। শনিবার অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আর সাধারণ সম্পাদক হন অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। তিনি ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাগমারার ভবানীগঞ্জ নিউমার্কেটে এই সম্মেলনের আয়োজন করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।

বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতার জাহান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলার যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

এর আগে সকালে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা সম্মেলনের উদ্বোধন করেন। বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট