1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 8:37 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বরিশাল কেন্দ্রীয় কারাগরে এক কয়েদির মৃত্যু।

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2020,
  • 217 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে হাজতি হানিফ খলিফার(৪০)আত্মহত্যার ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। তারা হলেন- কারারক্ষী আনসার মণ্ডল ও মো. কাওছার। বরিশাল কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে ১৪ নভেম্বর  শনিবার ভোররাতে বাক প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণ মামলায় হাজতি হানিফ খলিফা (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিজ বাক প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর বরিশাল বিমানবন্দর থানায় আত্মহত্যাকারী হানিফ খলিফার বিরুদ্ধে তার স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১ অক্টোর থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন হানিফ হাওলাদার(৪০)। জেলখানার হাসপাতালে কোয়ারেন্টাইনে ছিলেন হানিফ খলিফা। হাসপাতালের মশারী কেটে তা দিয়ে রশির মত বানিয়ে বাথরুমের পানির পাইপের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত হানিফ খলিফা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধুখালী এলাকার আলী মোহাম্মদ খলিফার ছেলে।

ডেপুটি জেলার মো. ইব্রাহীম জানান, দীর্ঘ সময় পরও বাথরুম থেকে বের না হওয়ায় কারারক্ষীরা তাকে খুঁজতে গিয়ে বাথরুমের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সেখানে তার লাশের ময়না তদন্ত সম্পন্ন করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট