1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 11:07 am
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

শরিয়তপুরে বাস-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ।

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2020,
  • 204 Time View

শরিয়তপুর থেকে আকতার হোসেনের প্রতিবেধন:

শরীয়তপুরে নড়িয়া উপজেলার নশাসনে বাস ও মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়েছে। এই সময় শিশুসহ মোটর সাইকেলের চালক গুরুতর আহত হয়েছে। ১৫ নভেম্বর রোববার বিকাল পৌনে চারটার দিকে এই ঘটনা ঘটে। নিহত লিটন বেপারী (৩৮) সখিপুর থানাধীন ডিএম খালি রজু মুন্সীর কান্দি গ্রামের অলিউল্লাহ বেপারীর ছেলে। আহত শিশু মোস্তাক (৫) নিহত লিটনের ছেলে। আহত মোটর সাইকেল চালক লিটনের শ্যালক রিপন মিয়া (৩৯) একই এলাকার হাজী নুরু মোল্যার কান্দি গ্রামের আমান উল্লাহ ফকিরের ছেলে।
আহত রিপন মিয়া ও পালং থানা পুলিশ জানায়, তারা ঢাকা থেকে একই মোটর সাইকেলে শরীয়তপুরের সখিপুরে যাচ্ছিল। শরীয়তপুর থেকে ছেড়ে যাওয়া সিটি লিংক নামক বাসের সাথে নশাসন ঢালি কান্দি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিটনের মৃত্যু হয়। লিটনের ছেলে মোস্তাক ও মোটর সাইকেল চালক রিপন গুরুতর আহত হয়। জানাগেছে লিটন ঢাকায় একটি বেকারীর রুটি ও বিস্কুট বাজারজাত করণের দায়িত্বে ছিল। আহত রিপন ও মোস্তাককে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আর নিহত লিটনকে মর্গে প্রেরণ করা হয়েছে।
এই বিষয়ে পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন বলেন, সড়ক দূর্ঘটনায় লিটন নামে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের ময়না তদন্ততের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট