সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম, আহত ২ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা রাণীশংকৈলে জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত অনিয়মের অভিযোগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কালিহাতী উপজেলা প্রকৌশলী ! গ্যাস সঙ্কটে দেড় বছর বন্ধ আশুগঞ্জ সার কারখানা, দ্রুত চালুর দাবি তানোরে একজন কে বাড়িতে আটকিয়ে রেখে চাঁদা দাবি” #১টি মোটরসাইকেল চুরি! একদিনে শাহজালালে CIID-এর বি ও সি-শিফটের বড় অভিযান: ৬২৫ কার্টুন সিগারেট, বিপুল Whitening Serum, জর্দা ও লিকার আটক—মূল্য প্রায় ২৮ লাখ টাকা রাজধানীর মিরপুরে রাজউকের মোবাইল কোর্টের নির্দেশনা অমান্য করে পুনরায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ নিউজ করার কারণে প্রতিবেদককে অফিসে এসে হত্যা ও লাশ গুমের হুমকি দিয়ে গেলেন ইস্টার্ন হাউজিংয়ের ভবন মালিক  ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া বাজারে আধিপত্যের বিরোধে হাটে হামলা- আহত ২ কটিয়াদীতে সিরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

অনিয়মের অভিযোগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না কালিহাতী উপজেলা প্রকৌশলী !

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ আনিসুর রহমান শেলী কালিহাতী টাঙ্গাইল :

 

: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারি বদলির আদেশ তোয়াক্কা না করে স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে।

 

গত ১৯ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে তাকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বদলির অফিস আদেশ দেওয়া হলেও, রহস্যজনক কারণে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে পুরনো চেয়ার আঁকড়ে ধরে আছেন বলে গুরুতর অভিযোগ ওঠেছে ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ছানোয়ার হোসেনের বিরুদ্ধে কালিহাতী উপজেলায় দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঘুষ গ্রহণ, নিম্নমানের কাজ অনুমোদন ও স্থানীয় ঠিকাদারদের সঙ্গে সখ্যতা গড়ে তোলার মতো বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা এবং দাপ্তরিক কাজের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে দেলদুয়ার উপজেলায় সহকারি প্রকৌশলী পদে বদলি করা হয়। তবে বদলির নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও তিনি তার দায়িত্ব হস্তান্তর করেননি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ঠিকাদার জানান, ছানোয়ার হোসেন বহাল থাকায় চলমান বহু উন্নয়ন প্রকল্পের বিল আটকে আছে এবং তিনি শেষ মুহূর্তে নিজের সুবিধা গুটিয়ে নিতেই দায়িত্ব হস্তান্তরে বিলম্ব করছেন।

গত ২৭ আগস্ট কালিহাতী উপজেলা প্রকৌশলীর পদ থেকে ছাড়পত্র প্রদান করা হয়েছে এবং গত ৩০ আগস্ট গোপালপুর হতে আগত নতুন উপজেলা প্রকৌশলী কালিহাতীতে রিপোর্ট করেছেন বলে জানাগেছে।

 

দূর্নীতিগ্রস্থ প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেন তার পদায়িত নতুন কর্মস্থলে যোগদান না করে বদলী আদেশ বাতিল করার অপচেষ্টা হিসাবে স্থানীয় এমপিসহ ও এলজিইডির উর্ধতন কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিচ্ছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে উপজেলা প্রকৌশলী ছানোয়ার হোসেন বলেন, ———-

উপজেলা প্রকৌশলী ছানোয়ার হোসেনের চেয়ার আকড়ে থাকার বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং পদায়নকৃত নতুন প্রকৌশলীকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews