1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 9:37 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

রাজশাহীতে বিপুল পরিমাণ ‘টাপেন্টাডল’ জব্দ : আটক ১

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2020,
  • 188 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে নতুন ধরণের মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। শনিবার বিকেলে সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) উৎপল কুমার চৌধুরীর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১১ হাজার ২’শ পিছ টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় রুবেল হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশ। রাজশাহী অঞ্চলে এই মাদকের এত বড় চালান আটকের ঘটনা এটাই প্রথম।

রাজশাহী মেট্রপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সোয়া চারটার দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন বসরী মৌজাস্থ আই বাঁধের উত্তর মাথায় পাকা রাস্তায় রুবেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম আঃ আজিজ। সে চরমাঝারদিয়ার (হরুমন্ডল পাড়া) এলাকার বাসিন্দা। এসময় তার নিকট থেকে ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহৃত নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রস্তাবমতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে এর সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৬৫ ধারামতে ট্যাপেন্টাডল(Tapentadol) কে মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট