1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 12:28 pm
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2020,
  • 209 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে বাসের ধাক্কায় অজ্ঞাত এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দাশপুকুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

ওসি জানান, সকালে একটি বাস সরাসরি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা এদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়েছেন। নিহতের মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট