1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 12:28 pm
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

চুয়াডাঙ্গা সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতি

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2020,
  • 208 Time View

মোঃদাউদ জোয়াদ্দার ক্রাইম রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে অবস্থিত সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) বেলা ১টায় তিনজন অস্ত্রধারী অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এই প্রায় ৮ লাখ টাকা লুট করে। এসময় ব্যাংক থেকে টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় স্থানীয়রা ডাকাতদের বাধা দিতে গেলে তারা বন্দুক তাক করে গুলি করতে গেলে স্থানীয়রা পিছু হটে। এঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই উথলী বিজিবি ক্যাম্পের সদস্যরা। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থল পরিদর্শন করেন দামুড়হুদা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল। এ ঘটনার পর থেকে উথলী বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে অপরাধীদের আটকে জীবননগর থানা-পুলিশ ইতিমধ্যে সাড়াশি অভিযান শুরু করেছে বলে ওসি সাইফুল ইসলাম জানান।
এবিষয়ে উথলী বাজারের এক ব্যবসায়ী জানান, ডাকাতির খবর শুনে আমি দোকান থেকে রড বের করে তাদেরকে বাধা দিতে যায়। এসময় তাদের মধ্য থেকে একজন বন্দুক বের করে আমাকে গুলি করতে যায় এবং বলে বেশি বাড়াবাড়ি করিস না, লাশ ফেলে দেবো।
সোনালী ব্যাংক, উথলী শাখার ম্যানেজার আবু বকর সিদ্দিকী জানান, রোববার বেলা ১টার দিকে তিনজন হেলমেট পরে প্রথমে গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে। ব্যাংকে প্রবেশ করে ব্যাংকের গেট বন্ধ করে গার্ডদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ব্যাংক কর্মকর্তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন জমা নিয়ে ব্যাংক থেকে প্রায় ৮ লক্ষাধিক টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে ডাকাতরা। দুপুরে ব্যাংক ও উথলী বাজারে লোকজন কম থাকায় কাউকে আটক করা যায়নি।ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃনজরুল ইসলাম সরকার,পুলিশ সুপার মো.জাহিদুল ইসলাম,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকন,দামুড়হুদা সার্কেলের সহকারি পুলিশ সুপার আবু রাসেল,জীবননগর থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল ইসলাম।অপরাধীদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস পুলিশ সুপারের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট