1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 2:15 pm
Title :
লালমনিরহাট আদিতমারীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১ লালমনিরহাটে কালীগঞ্জে ট্রেনে কাটাপড়ে বৃদ্ধের মৃত্যু গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা

বাকেরগঞ্জে এম্বুলেস্নের ছাপায় ৪০ বছরের যুবকের মৃত্যু।

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2020,
  • 216 Time View

মোঃ সিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অ্যাম্বুলেন্সের চাপায় রিপন খান (৪০) নামের এক যুবক মারা গেছেন।বোয়ালিয়া বাজারে কেনাকাটা শেষে বাসায় ফিরতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় বরিশালগামী দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়।

 

এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন খান ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের মৃত চাঁন খানের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রিপন খান ছোট ভাইকে সঙ্গে নিয়ে বোয়ালিয়া বাজারে এসে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন।

 

 

একপর্যায়ে তিনি বোয়ালিয়া ব্রিজের খানিকটা দূরে রাস্তা পার হতে গেলে পটুয়াখালী থেকে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান,নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট