1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 12:27 pm
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

যুবসমাজ দেশের সম্পদ -খুলনার সিটি মেয়র ।

Reporter Name
  • Update Time : Monday, November 16, 2020,
  • 197 Time View

সোমবার ১৬ নভেম্বর ২০২০,
এইচ এম সাগর (হিরামন) খুলনা ->>

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, যুবসমাজ দেশের সম্পদ। ভাল কাজে যুবসমাজকে সম্পৃক্ত করতে হবে। উন্নয়নের মূলধারায় যুবসমাজকে সম্পৃক্ত করতে সরকার দেশব্যাপী বিভিন্ন প্রকল্প ও যুবকর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। মেয়র (সোমবার) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে হাজী মহসিন রোড বাইলেন যুবসমাজ আয়োজিত ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্য ভাল রাখার জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতি সমানভাবে গুরুত্ব দিতে হবে। কারণ একজন ক্রীড়াবিদ দেশের সম্পদ হয়ে উঠতে পারেন। খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম। খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নতদেশে রূপান্তর করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সদস্য এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম এবং ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন মোস্তাইন বিন ইদ্রিস (চঞ্চল)। এসময় ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বিজয়ী এবং রানারআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন। মুন্সি আলিমুজ্জামান স্মৃতি সংঘ বনাম আরকে ব্রাঞ্চ স্মৃতি সংঘের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মুন্সি আলিমুজ্জামান স্মৃতি সংঘ ৩-০ গোলে বিজয়ী হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট