1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:38 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

“”ফরিদপুরে গৃহহীনদের জন্য ‘স্বপ্ন নীড়’””

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2020,
  • 209 Time View

মোঃসাদ্দাম হোসাইন সোহান
বিশেষ প্রতিনিধি। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ হচ্ছে ‘স্বপ্ন নীড়’। জেলায় একযোগে চলছে ১ হাজার ৪৭০ টি ঘরের নির্মাণ কাজ। প্রতিটি ভূমিহীন ও ঘরহীন পরিবারের জন্য থাকছে দ্বিকক্ষ বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ ঘর। আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
সোমবার (১৬ নভেম্বর) জেলার আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামে নির্মাণাধীন ঘরসমূহ পরিদর্শনে এসে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরিদর্শনের আগে তিনি ভূমি ও গৃহহীনদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ কাজ চলছে। ফরিদপুর জেলার ৯ টি উপজেলায় এ নির্মাণ কাজ শুরু হয়েছে বেশ আগেই। ইতিমধ্যে কাজের অগ্রগতি হয়েছে। জেলার মোট ১ হাজার ৪৭০ টি ঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ফরিদপুর সদর উপজেলায় ২৯২ টি ঘর, আলফাডাঙ্গা উপজেলায় ২২০ টি ঘর, বোয়ালমারী উপজেলায় ৯২ টি ঘর, মধুখালী উপজেলায় ১৪৮ টি ঘর, নগরকান্দা উপজেলায় ১০৫ টি ঘর, সালথা উপজেলায় ৩৫ টি ঘর, ভাঙ্গা উপজেলায় ২৫০ টি ঘর, সদরপুর উপজেলায় ১৭৮ টি ঘর, চরভদ্রাসন উপজেলায় ১৫০ টি ঘর নির্মাণ করা হচ্ছে।
প্রতিটি ঘর একটি করে পরিবারকে প্রদান করা হবে। শুধু ঘর নয়, ঘরের সাথে সাথে প্রতি পরিবারকে দেয়া হচ্ছে ২ শতাংশ করে জমি।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার আজ সোমবার জেলার আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামে নির্মাণাধীন ঘরসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণে সঠিকতা ধরে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ হলরুমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বহি, ক্ষুদ্রঋণ ও অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এসময় জেলা প্রশাসক আরো বলেন, ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। মূলত প্রান্তিক জনগোষ্ঠীর নানা নিরাপত্তা দেওয়ার লক্ষ্যেই গ্রহণ করা হয়েছে এ প্রকল্প। দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান প্রমুখ।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে জেলা প্রশাসক অতুল সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, আলফাডাঙ্গা থানা, ভূমি অফিস, ডিজিটাল সেন্টার, আমার বাড়ি আমার খামার প্রকল্প, ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট