1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 1:10 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

“”প্রেমিক জুটি’র আত্মহত্যা””

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2020,
  • 217 Time View

মোঃ সাদ্দাম হোসেন সোহান
বিশেষ প্রতিনিধি ঃ- বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ‘প্রেমিক জুটি’র আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের রেলগেট সংলগ্ন এলাকায় রাজবাড়ী-ভাটিয়াপাড়া রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন -লালমনিরহাট আদিতমারীর নায়েগড়বাড়ী গ্রামের গোলাম সাইফুল ইসলামের ছেলে মো. ফজলের রহমান (১৯) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনারানদিয়া গ্রামের আলী আকবর শেখের মেয়ে ফারজানা আক্তার মুক্তা (১৮)।

স্থানীয়রা জানান, মোবাইল ফোনে দুজনের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি ফজলের রহমান লালমনিরহাট থেকে মুক্তার কাছে আসেন। প্রেমের বিষয়টি দুই পরিবার মেনে না নেওয়ায় তারা আত্মহত্যা করেছেন।খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

রাজবাড়ি রেলওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট