1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 1:14 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

গোদাগাড়ীতে আমবাগান থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2020,
  • 197 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হিজলগাছি গ্রামের একটি আমবাগান থেকে আশরাফ আলী (৫০) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নিহত আশরাফ আলী গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হিজলগাছি গ্রামের মৃত বুলুর ছেলে। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকালে হিজলগাছি ইটভাটার পাশের আম বাগানের মধ্যে তর মরদেহ ঝুলছিল। বাগানে গাছের ডালের সাথে নিজের পরনের লুঙ্গি দিয়ে তার গলায় ফাঁস দেওয়া ছিল। ঝুলন্ত অবস্থায় আশরাফ আলীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে মরদেহে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওসি জানান, আশরাফ আলী কৃষিকাজ এবং ডিম বিক্রি করে জীবীকা নির্বাহ করতেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন। তারপর থেকে আর বাড়ি ফিরেননি। এর পর বুধবার সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় বর্তমানে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট