1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:46 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

হবিগঞ্জে টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ২০।

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2020,
  • 216 Time View

এইচ অার রুবেল নির্বাহী সম্পাদক দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে টমটম ইজিবাইক শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

গুরুত্বর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের চৌধুরী বাজারে এ ঘংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর থেকে সাতগ্রাম সড়কের মধ্যে চলাচলরত টমটম ইজিবাইক শ্রমিকদের দুটি গ্রুপ রয়েছে। একটি গ্রুপের নেতৃত্ব দেন শেখ হান্নান ও অপর গ্রুপের মুক্তার হোসেন। দীর্ঘদিন ধরে শহরের চৌধুরী বাজারের খোয়াই পাড়ে স্ট্যান্ড দখল নিয়ে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে।

এ বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়।সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক অালীর নেতৃত্বে এস অাই হারুনুর রশিদ একদল পুলিশ নিয়ে পরিস্হিতি নিয়ন্তণ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট