1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 10:03 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

রাজশাহীতে ফেনসিডিল-গাঁজাসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2020,
  • 210 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ৫১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন। র‌্যাব ও পুলিশের আলাদা আলাদা অভিযানে বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম এলাকার মোক্তার আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০), কুমিল্লার বুড়িচং থানার শিবরামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৩) এবং বুড়িচং গ্রামের মো. মুসার ছেলে মো. মাহবুব (২৫)।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, তাদের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় নগরীর আমচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় মিনি পিকআপ ট্রাকে করে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় রাজশাহীর আবদুর রাজ্জাককে আটক করা হয়। তার গাড়িতে আম গাছের চারার নিচে ৫১০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।

অন্যদিকে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার সন্ধ্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অভিযান চালায়। সেখানে ২৫ কেজি গাঁজাসহ কুমিল্লার দুইজনকে আটক করা হয়। এই তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা দুটি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট