1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 10:03 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

বেনাপোলে ১৩ পিস সোনার বার সহ পাচারকারী আটক।

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2020,
  • 357 Time View

বিশেষ প্রতিনিধি। মোছাঃ মাকছুদা আক্তার আদরী দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ১৩ পিস (ওজন ১কেজি ৪৭৩ গ্রাম) সোনার বার সহ আশিক (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ সোনার বার সহ তাকে আটক করা হয়।

আটক আশিক ঝিকরগাছা থানার উত্তর দেওলি গ্রামের সৈয়দ আলীর ছেলে।

বিজিবি জানায়, যশোর থেকে লোকাল বাসে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন পাচারকারী রওনা হয়েছে, এমন গোপন সংবাদে আমড়াখালী চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। এসময় একটি লোকাল বাসে তল্লাশি চালালে আশিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ১৩ পিস (ওজন ১কেজি ৪৭৩ গ্রাম) সোনার বার পাওয়া।

আটককৃত সোনার বারের মূল্য ১কোটি ৯ লক্ষ ২ শ’ টাকা বলে জানায় বিজিবি।

বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের ইনচার্জ সুবেদার শাহীন জানান, আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট