1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 10:03 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

রামেক হাসপাতালকে কেন্দ্র করে হচ্ছে শব্দ দূষণমুক্ত ‘নীরব এলাকা’

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2020,
  • 199 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এলাকায় একটি শব্দ দূষণমুক্ত ‘নীরব এলাকা’ হতে যাচ্ছে। ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সচিব দপ্তরে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন রাজশাহী মহানগরীকে একটি পরিচ্ছন্ন, উন্নত, পরিবেশসম্মত, আধুনিক ও বাসযোগ্য মহানগরী হিসেবে গড়তে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতায় রাজশাহীর সুনাম দেশজুড়ে। বাতাসে ক্ষতিকারক ধূলিকণা কমানোয় বিশ্বের সেরা শহর রাজশাহী।

সভায় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপতালকে কেন্দ্র করে ঘোষপাড়া মোড় থেকে লক্ষীপুর, লক্ষীপুর মোড় থেকে সিএন্ডবি মোড়, লক্ষীপুর মোড় থেকে ঐতিহ্য চত্বর হয়ে রাজিব চত্বর ঘুরে ঘোষপাড়া মোড় পর্যন্ত এলাকাকে শব্দ দূষণমুক্ত ‘নীরব এলাকা’ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। কার্যক্রমটি বাস্তবায়নে উক্ত এলাকায় ‘নীরব এলাকা’, হর্ণ বাজানো নিষেধ’ সতর্কীকরণ বিজ্ঞপ্তি সাইনবোর্ড স্থাপন, জনসচেতনা সৃষ্টি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আগামীতে আরেকটি সভা আহ্বান করে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কার্যক্রমটি বাস্তবায়িত হলে শিশু, বয়স্ক ও গর্ভবতী মহিলা এবং অসুস্থ্যরা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাবেন।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনির হোসেন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল ইসলাম, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড় প্রমুখ আলোচনায় অংশ নেন।

উল্লেখ্য, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুসারে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত বা একই জাতীয় অন্য কোন প্রতিষ্ঠান এবং উহার চতুর্দিকের ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকা ‘নীরব এলাকা হিসাবে চিহ্নিত। বর্ণিত এলাকায় চলাচলকালে যানবাহনের কোন প্রকার হর্ণ বাজানো যাবে না। প্রত্যেক ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, নগর কর্তৃপক্ষকে নিজ নিজ এলাকার মধ্যে আবাসিক, বাণিজ্যিক, মিশ্র, শিল্প বা নীরব এলাকাসমূহকে চিহ্নিত করে স্ট্যান্ডার্ড সংকেত বা সাইনবোর্ড স্থাপন ও সংরক্ষণ করতে হবে মর্মে বিধি রয়েছে। মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর শব্দ দূষণমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে উল্লিখিত বিধিমালা অনুযায়ী “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় প্রত্যেক বিভাগীয় শহরে এক বা একাধিক এলাকা/স্থানকে নীরব এলাকা ঘোষণার মাধ্যমে শব্দদূষণ রোধের উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত প্রকল্পের আওতায় রাজশাহীতে ‘নীরব এলাকা’ চিহ্নিত কার্যক্রম বাস্তবায়ন হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট