বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ।। মেয়াদোত্তীর্ণ বীজ ও অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা টাঙ্গাইলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী জামিনে এসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ বায়না সূত্রে জমিতে সাইনবোর্ড লাগিয়ে জমির মালিকানা দাবি। মাদারীপুরে ৮০ বছরের বৃদ্ধাকে টেনেহিঁচড়ে বের করে  আসামি গ্রেপ্তার না হওয়ায় আরো বেপরোয়া মাহাবুব ও হারমালা, প্রাণনাশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী পরিবার বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় সরকার গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ  পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভাসহ নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  নড়াইল ও লোহাগড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় সরকার

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

রিপোর্টার : সোহেল রানা

 

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সহযোগিতা চেয়েছে সরকার। একই সঙ্গে দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়নেও জাপানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত SAIDA Shinichi।

সাক্ষাৎকালে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান জাপানের রাষ্ট্রদূত। পরে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়নে বর্তমান সরকারের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের অগ্রযাত্রায় জাপানকে পাশে চায় সরকার। সম্প্রতি চালু হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের ক্রমবর্ধমান আগ্রহ ও দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের উদ্বোধন যথাসময়ে করতে সরকার বদ্ধপরিকর বলে জানান মন্ত্রী। তিনি বলেন, টার্মিনাল-৩ চালুর প্রস্তুতির অংশ হিসেবে যত দ্রুত সম্ভব Operational Readiness and Airport Transfer (ORAT) কার্যক্রম শুরু করা জরুরি।

মন্ত্রী জানান, জাপানি Sub-working Group (SWG)-এর জমা দেওয়া প্রস্তাবের টেকনো-ফিনান্সিয়াল মূল্যায়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে নেগোশিয়েশন শুরু হবে। তৃতীয় টার্মিনালের সফল পরিচালনার জন্য Letter of Assurance নিয়েও মন্ত্রণালয় পর্যায়ে কাজ চলছে। দ্রুত সব প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে পাঁচ শতাধিক হেরিটেজ ট্যুরিজম স্পট রয়েছে। এসব পর্যটনকেন্দ্রের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

এ ছাড়া বাংলাদেশে বুদ্ধিস্ট ট্যুরিজমের উন্নয়নে জাপানের সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে কাজ করতে চায় সরকার। জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে দেশের পর্যটন খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। এ সময় হেরিটেজ ট্যুরিজম উন্নয়নে জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেন তিনি।

অন্যদিকে, জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড় সহযোগিতার ভিত্তিতে কাজ করতে জাপানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে দুই দেশের মধ্যে বিমান চলাচল, বিমানবন্দর ব্যবস্থাপনা, পর্যটন এবং বিনিয়োগসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews