1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:43 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

চাঁপাইনবাবগঞ্জে নারীও শিশু নির্যাতন দমন আইনে এক যুবক কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2020,
  • 227 Time View

ক্রাইম রিপোর্টার দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে এক কন্যার জননী গৃহবধু (২৬) কে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতণ দমন আইনে দায়ের করা মামলায় মো.করিম (২৯) নামে এক যুবককে
যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

সেই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ডেরও আদেশ দিয়েছে। ১৯’নভেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতণ দমন ট্রাইবুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম দন্ডিতের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় রায়ে মামলার অপর ৩ আসামীকে বেকসুর খালাস দেন আদালত।
দন্ডিত করিম শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের বাবুপুর চালকিপাড়া গ্রামের তাজিবুল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান,২০১৭ সালের ১৯ এপ্রিল রাতে বিয়ের প্রলোভনে নির্যাতিতা গৃহবধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি আমবাগানে ধর্ষণ করেন করিম।কিন্তু এরপর তাকে বিয়ে করতে অস্বীকার করলে গৃহবধু দু’দিন পর ২১ এপ্রিল শিবগঞ্জ থানায় ধর্ষণ ও ধর্ষণে সহযোগীতার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ পরিদর্শক(এসআই) গৌতম চন্দ্র মালী ২০১৭ সালের ১২ জুলাই করিমসহ ৪জনকে অভিযুক্ত করে আদালতে চার্যশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য,প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত করিমকে একমাত্র দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।আসামী পক্ষে মামলা পরিচালনা করেন রেজাউল করিম। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট