1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 1:17 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

রাজধানীর বাড্ডা থেকে গোল্ডেন মনির কে বিদেশী পিস্তল ও স্বর্ণালঙ্কার সহ গ্রেপ্তার করেছেন র‍্যাব।

Reporter Name
  • Update Time : Saturday, November 21, 2020,
  • 203 Time View

মোঃ দাউদ জোয়াদ্দার ক্রাইম রিপোর্টার

রাজধানীর মেরুল বাড্ডা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হওয়া স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ৬০০ ভরি স্বর্ণ (আট কেজি), ১০টি দেশের মুদ্রা ও এক কোটি ৯ লাখ নগদ টাকা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করা হয়।আজ শনিবার বেলা সাড়ে ১১টায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব সোনার গহনা, অস্ত্র ও টাকাসহ চিহ্নিত স্বর্ণ চোরা কারবারি মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসা থেকে দুটি বিলাশবহুল গাড়িও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছেন যে ৩০টিরও বেশি স্থানে তার বাড়ি ও প্লট রয়েছে।
গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের অন্যতম সহযোগী ছিলেন। এ ছাড়াও তিনি স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রের অন্যতম সদস্য বলেও অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট