1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 4:40 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

রাস্তা নির্মাণ কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

Reporter Name
  • Update Time : Monday, November 23, 2020,
  • 203 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে বড় ১০টি ড্রেনের পাশে দৃষ্টিনন্দন রেলিংসহ ১০টি সড়ক নির্মাণ করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন চালনা সুইস গেট হতে গুলজারবাগ গুড়িপাড়া মসজিদ পর্যন্ত ড্রেনের পাশে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

সোমবার দুপুরে রাস্তাটির কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কাজের যথাযথ মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণার্থে নর্দমা নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় চালনা সুইস গেট হতে গুলজারবাগ গুড়িপাড়া মসজিদ পর্যন্ত ড্রেনের পাশে দৃষ্টিনন্দন রেলিংসহ নির্মাণাধীন রাস্তার দৈর্ঘ্য ৫শ ২৫ মিটার এবং চওড়া ৫ দশমিক ৫০ মিটার। এ রাস্তা নির্মাণ কাজে ব্যয় হচ্ছে ১ কোটি ৭৭ লাখ ১৩ হাজার ২০২ টাকা।

রাস্তা পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী সৈয়দ সাঈদ আহমেদ সানি, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আজিজুল ট্রেডার্সের সত্ত্বাধিকারী নুরুল হুদা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট