1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 4:37 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

বরিশালে প্রবাসীর স্ত্রী কে হত্যা করে ড্রামে বরে গুম করার ঘটনায় এক নারী কে গ্রেফতার করেছেন পুলিশ।

Reporter Name
  • Update Time : Monday, November 23, 2020,
  • 232 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালে প্রবাসীর
স্ত্রীকে হত্যার পর লাশ ড্রামে ভরে গুম করার ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে গৌরনদী থানা পুলিশ।পুলিশ হত্যাকান্ডের স্থান চিহ্নিত করে হত্যায় ব্যবহৃত আলামত হিসেবে হ্যামার এবং রশির অংশ বিশেষও জব্দ করেছে।

 

 

এ ঘটনায় প্রধান অভিযুক্ত গৌরনদীর মাহিলাড়ার খালেক হাওলাদারকে পুলিশ গ্রেফতার করতে না পাড়লেও তার স্ত্রী রহিমা বেগমকে গ্রেফতার করেছে তারা। আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরেই ছাবিনাকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।খালেক বিদেশ যাওয়ার জন্য নিহত সাবিনার স্বামীকে চার লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু খালেক বিদেশ যেতে অসম্মতি জানালে তার প্রদত্ত টাকা ফেরত দিতে এসেছিল নিহত সাবিনা।

 

 

পুলিশ জানিয়েছে, সাবিনার শ্বশুর বাড়ি গৌরনদী উপজেলার দিয়াসুর গ্রামে। কিন্তু সাবিনা তার দুই সন্তান নিয়ে নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় বাসা ভাড়া নিয়ে থাকতো। শুক্রবার (২০ নভেম্বর) টাকা ফেরত দিতে সাবিনা তার দুই সন্তান নিয়ে গৌরনদীতে আসেন।ওইদিন সকাল ১০টার দিকে তার দুই সন্তানকে শ্বাশুড়ির কাছে রেখে বরিশালে আসেন।বরিশাল নগরীর কাশিপুরের ভূঁইয়া বাড়ি এলাকার নির্মানাধীন একটি বাড়িতে ডেকে এনে পরিকল্পতিভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়। হত্যাকান্ডে ব্যবহার করা হয় হাতুড়ি ও রশি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রশি দিয়ে বেধে হাতুড়িপেটা করে নৃশংসভাবে হত্যাকরা হয় দুই সন্তানের জননী সাবিনা আক্তারকে।গৌরনদী থানার ওসি আফজাল হােসেন জানিয়েছেন, রহিমা বেগম নামে একজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। কখন এবং কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানায়নি ওসি।

 

 

তিনি গতকাল (২২ নভেম্বর) বিকেলে জানিয়েছেন, গ্রেফতারকৃত নারী হত্যায় অংশ নেওয়া সন্দেহভাজন যুবক আব্দুল খালেকের স্ত্রী। আমরা রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে। আশা করি অল্প সময়ের মধ্যে অপরাধীদের আইনের আশ্রয়ে নিয়ে আসতে পারবো।প্রসঙ্গত, ভুরঘাটা বাসস্ট্যান্ডে শুক্রবার রাত ৮টার দিকে একটি লোকাল বাসের ছাদে থাকা ড্রমের ভেতর থেকে প্রবাসীর স্ত্রী সাবিনা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। লাশভর্তি ড্রামটি বরিশালের গড়িয়ারপার নাম স্থান থেকে দুই যুবক ২৩০ টাকা ভাড়া চুক্তিতে ভুরঘাটা থেকে তুলে দেন।পাঞ্জাবী পরিহিত একজন এবং তার সহযোগীও বাসের ইঞ্জিন কভারে করে ভুরঘাটা যান। সেখানে নেমে তারা ড্রামটি রেখে পালিয়ে যান। সুরতহাল রিপোর্টে নিহত সাবিনার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও তিনি জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট