1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 6:10 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

রাসিকের নিরাপত্তা কর্মীদের মাঝে জ্যাকেট ও কম্বল বিতরণ করলেন:মেয়র লিটন।

Reporter Name
  • Update Time : Tuesday, November 24, 2020,
  • 224 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী সিটি কর্পোরেশনে কর্মরত নিরাপত্তা কর্মকর্তা, সুপারভাইজার ও গার্ডদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭০জন নিরাপত্তা কর্মীর মাঝে শীতের পোশাক জ্যাকেট ও কম্বল বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, নিরাপত্তা অতি গুরুত্বপূর্ণ বিষয়। নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব নিরাপত্তা কর্মী বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে। ইতোমধ্যে নিরাপত্তা কর্মকর্তা, সুপারভাইজার ও গার্ডদের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের নির্ধারিত পোশাক প্রদান করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, ত্রাণ কর্মকর্তা জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট